ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফেনী, ৬ এপ্রিল। ছবি: প্রথম আলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি হলো বিএনপির সমার্থক শব্দ। বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত দল। তাঁরা দুর্নীতিবাজ বলেই রাতের আঁধারে দলের গঠনতন্ত্রের সাত নম্বর ধারা পরিবর্তন করেছে। আজ শুক্রবার বিকেলে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উড়ালসেতুর (ওভারপাস) নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল, আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ায় বিএনপির চেয়ারপারসন কারাগারে গেছেন। আর যাঁরা দল চালাচ্ছেন, তাঁরাও দুর্নীতিবাজ ও দণ্ডিত। আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে সমর্থন করে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দুদক আমাদের ছয়জন এমপিকে তলব করেছে। একজনের দণ্ড হয়েছে। সাবেক মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও নির্...
খুলনা সিটি করপরেসন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নতুন হিসাব খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নতুন হিসাব কষছে বিএনপি। বর্তমান মেয়র মনিরুজ্জামানের পরিবর্তে সেখানে আরও ‘শক্তিশালী’ প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি। আর এ কারণে দলটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জুকে পছন্দ কেন্দ্রের। ইতিমধ্যে বিএনপির এই নেতাকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। আজ–কালের মধ্যে নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে বৈঠক করবে দলটি। বিএনপির কেন্দ্রের দুজন নেতা আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করার ব্যাপারে যেমন চিন্তা কেন্দ্রের রয়েছে, পাশাপাশি তিনি প্রার্থী হতে না চাইলে নির্বাচন নিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হবে। কেননা তিনি খুলনা মহানগরের একজন নেতা ও ওই বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক। আজ সকালে নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে প্রার্থী করার বিষয়ে দলের ইচ্ছার কথা শুনেছি। ঢাকায় ডাকা হয়েছে। আজই (শুক্রবার) আমি যাচ্ছি।’ খুলনা সিটির বর্তমান মেয়র মনিরু...